বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সম্মেলনে বিপুল ভোটে জয়ী শরীফুল ও মাজহারুল

    সম্মেলনে বিপুল ভোটে জয়ী শরীফুল ও মাজহারুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন।

    শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু,  রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

    সভাপতি পদে মো. শরীফুল আলম ১ হাজার ৫২২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পান ১৯৭ ভোট। এ পদে ১২০ ভোট বাতিল হয়।

    সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম ১ হাজার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পান ৬১১ ভোট। অপর প্রার্থীদের মধ্যে সাজ্জাদুল হক ৭ ভোট ও শফিকুল আলম রাজন ৩০ ভোট পান। বাতিল হয় ৩৩ ভোট।

    ১৩টি উপজেলা ও ৮টি পৌর কমিটির মোট ২ হাজার ৯০ জন কাউন্সিলর এ নির্বাচনে ভোট দেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

    প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান ফলাফল নিশ্চিত করেন।

    দলীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের সম্মেলনে শরীফুল-মাজহারুল নেতৃত্ব পেলেও ফল ঘোষণা হতে সময় লেগেছিল প্রায় তিন সপ্তাহ। তবে এবার ব্যালটের মাধ্যমে সরাসরি ভোটেই জেলা বিএনপির নেতৃত্ব নির্ধারিত হলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন