বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা

    গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে স্ত্রী রুবেনা বেগম (২৭) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী আলী আহমদ (৩৫)। 

    রুবেনা বেগম তিন সন্তানের জননী। স্বামী আলী আহমদ (৩৫) বগাইয়া লিডার বস্তি গ্রামের আলী আকবরের ভাই। 

    শনিবার ২০ সেপ্টেম্বর বেলা দুইটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, স্বামী আলী আহমদ বাহির থেকে এসে খাটে শুয়ে থাকা স্ত্রীকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনাস্থলেই প্রাণ-হারান স্ত্রী রুবেনা বেগম। স্ত্রীকে হত্যার পর সে নিজে দা দিয়ে তার শরীরে কোপাতে থাকে। স্হানীয় বাসিন্দারা ধাওয়া করে তাকে আটক করেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিভিন্ন জনের দেওয়া তথ্য মতে জানা যায় আলী আহমদ একজন মানসিক রোগী ও মাদকাসক্ত। 

    গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, স্বামীও আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের জিম্মায় রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন