বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • ‘কল্কি টু’-তে নেই দীপিকা, নিজের সিদ্ধান্তে সরে আসা

    ‘কল্কি টু’-তে নেই দীপিকা, নিজের সিদ্ধান্তে সরে আসা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের আলোচিত সিনেমা ‘কল্কি’-র সিক্যুয়েলে দীপিকা পাড়ুকোনের অংশগ্রহণ হচ্ছে না। প্রথম সিনেমায় তার চমকপ্রদ অভিনয়ের পরও নির্মাতারা জানিয়েছেন, সময়ের সীমাবদ্ধতা এবং দায়বদ্ধতার কারণে তাকে সিক্যুয়েলে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এই সিদ্ধান্ত তার নিজের ইচ্ছায় নেওয়া হয়েছে। বলিউডে এই খবর ছড়িয়ে পড়ায় ফ্যান ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

    সূত্রটি জানিয়েছে, প্রাথমিকভাবে পরিকল্পনা অনুযায়ী সিক্যুয়েলের গল্পের কেন্দ্রে থাকতেন দীপিকা। তবে পরবর্তীতে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়, যেখানে তার স্ক্রিন প্রেজেন্স কমিয়ে শুধু ছোট একটি চরিত্রে আনা হয়। এই খবর পেয়ে অভিনেত্রী ও তার টিম সিক্যুয়েল থেকে সরার সিদ্ধান্ত নেন।

    ‘কল্কি’ ছবিতে দীপিকা প্রমাণ করেছেন তার দক্ষতা ও সাহস। সিনেমার কিছু দৃশ্যে তিনি চ্যালেঞ্জিং অ্যাকশন ও চারিত্রিক গভীরতা দেখিয়েছিলেন, যা দর্শক ও সমালোচকের কাছেও প্রশংসিত হয়েছে। তবে এবার সিক্যুয়েলে তার অনুপস্থিতি দর্শকদের মধ্যে একরকম হতাশা সৃষ্টি করেছে।

    অভিনেত্রী হিসেবে দীপিকা পাড়ুকোনের অবস্থান বলিউডে শক্তিশালী। কিন্তু এই সিনেমার নির্মাতাদের চিত্রনাট্য পরিবর্তনের মাধ্যমে দীপিকাকে ক্যামিও চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত নায়িকার জন্য অপমানজনক বলেও মনে করছেন তার ভক্তরা; তাই সরে এসেছেন বলে অভিমত তাদের।   

    কিন্তু দীপিকার সাম্প্রতিক অতীত ঘাটলেও, ‘পাঠান’ ও ‘জাওয়ান’ এর মতো কমার্শিয়াল ও অ্যাকশন-ভিত্তিক সিনেমায় তিনি তার দক্ষতা প্রদর্শন করেছেন। ‘কল্কি’ ছবিতে তার পারফরম্যান্স একইভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন