বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • আজ ঢালিউডের কিংবদন্তি সালমান শাহের জন্মদিন

    আজ ঢালিউডের কিংবদন্তি সালমান শাহের জন্মদিন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের অমর নায়ক সালমান শাহ আজ (১৯ সেপ্টেম্বর) উদযাপন করছেন তার ৫৪তম জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। কম সময়ের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন এই স্বপ্নের নায়ক, যার প্রতি দর্শকের ভালোবাসা আজও অম্লান।

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৫ বছর বয়সেই মৃত্যু হয় তার। অল্প কয়েক বছরের জীবনে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক এবং গুটি কয়েক বছরের ক্যারিয়ারে অভিনয়গুণে জায়গা করে নেন দর্শকহৃদয়ে। তবে এখনো তার সেই অভিনয় দক্ষতার প্রভাব বেশ বিস্তৃত। আর মৃত্যুর এতবছর পরও তার তারকাখ্যাতি যেন আকাশসমান।

    সালমান শাহ পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে যারাই এসেছেন, তারা জানিয়েছেন, সালমান শাহই তাদের অনুপ্রেরণার প্রধান ছিলেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় দেখা গেছে তাকে। প্রথম সিনেমা ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’। অভিনয়গুণে অভিষেকেই বাজিমাত করেন তিনি।

    সালমান শাহকে বলা হয় ৯০ দশকের শ্রেষ্ঠ নায়ক। দর্শক ও সিনেমাপ্রেমিরা মনে করেন, অল্প সময়ের জন্য ইন্ডাস্ট্রিতে এলেও অভিনয়ের জন্য অনন্য ছিলেন সালমান শাহ। অভিনয় দিয়েই সবার হৃদয়ে দাগ কেটেছেন তিনি। যে দাগ তার প্রস্থানের এতবছর পরও সব হৃদয়ে সমুজ্জ্বল।

    সালমান শাহর প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ক্যারিয়ারের শুরুতে ছোটপর্দায় কাজ করেছেন সালমান শাহ। ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অনেক বিজ্ঞাপনও করেছেন।

    এ তারকার সবশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। তার সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি ১৩টি সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা শাবনূর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন