বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নর্থ সাউথ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা গ্রেপ্তার

    নর্থ সাউথ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা গ্রেপ্তার
    গ্রেপ্তারের প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তারের কারণ বা অন্যান্য বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর), এবং পুলিশ এখন তদন্ত চালিয়ে যাচ্ছে।

    তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নর্থ-সাউথ ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

    তালেবুর রহমান আরও বলেন, এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

    প্রসঙ্গত, আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারই অংশ হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বাকিদের গ্রেপ্তার করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন