বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বনগ্রাম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক খিজির

    বনগ্রাম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক খিজির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী বনগ্রাম দাখিল মাদ্রাসার নিয়মিত  কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ খিজির।

    বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধান মালা ২০০৯ এর প্রবিধান মালা অনুসারে টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বনগ্রাম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির তারিখ হতে পরবর্তী ২ বছরের   জন্য (১)অধীন সদস্য, সদস্যদের সমন্বয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্টার প্রশাসক,মাদ্রাসা  শিক্ষা বোর্ড প্রফেসর ছালেহ আহমদ স্বাক্ষরিত ২ বছরের জন্য কমিটি অনুমোদন করে ১৭/৯/২০২৫ মাদ্রাসায় পত্র প্রেরণ করেন। 

    নিয়মিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক মোঃফেরদৌস আলম,মোঃ মুক্তার হোসেন সাধারণ শিক্ষক সদস্য,সেলিনা আক্তার সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য।  

    অভিভাবক সদস্য মান্নান সিকদার, মোঃনুরুজ্জামান, মোঃবাহারম এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শিউলি আক্তার, সদস্য সচিব অত্র মাদ্রাসার সুপার মাওলানা মো.আবু বকর।

    বনগ্রাম দাখিল মাদ্রাসার সাংবাদিক আব্দুল্লাহ খিজির নিয়মিত কমিটির সভাপতি হওয়ায় এলাকার সর্বস্তরের অভিভাবক, মাদ্রাসার শিক্ষক কর্মচারীসহ সকল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    উল্লেখ্য নাগরপুর উপজেলায় এই প্রথম সাংবাদিকদের মধ্যে মাধ্যমিক পর্যায়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত কমিটি সভাপতি মনোনীত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন