বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • হানিয়ার সফরের পর ঢাকায় দুই নতুন পাকিস্তানি তারকা

    হানিয়ার সফরের পর ঢাকায় দুই নতুন পাকিস্তানি তারকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বাংলাদেশে আগমনের ঘোষণা দেওয়ার পর এবার দেশটির দুই তরুণ গায়ক তালহা আনজুম ও তালহা ইউনুসও ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন।

    অক্টোবরের তৃতীয় সপ্তাহে একটি কনসার্টে অংশ নিতে আসবেন এই দুই হিপহপ গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান রিশকা কানেক্ট ও ঢাকা ব্রডকাস্ট।

    আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা না হলেও আয়োজক প্রতিষ্ঠান গণমাধ্যমকে জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ অক্টোবর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

    এ দুই তারকা পাকিস্তানের সংগীত অঙ্গনে উর্দু র‍্যাপের প্রচলন ঘটান। ‘বার্গার-এ-করাচি’ গানের মাধ্যমে দর্শকমহলে 
    প্রথম জনপ্রিয়তা আসে। এরপর ‘ম্যালা মজনু’, ও ‘লাম সাই চৌরা’সহ কয়েকটি গানও জনপ্রিয়তা পায়। 

    প্রসঙ্গত, ২০২১ সালে পাকিস্তান সুপার লিগের থিম সংয়ে কণ্ঠ দেন তার। একই বছর পাকিস্তান ডে প্যারেডের লাইভ শোতেও একসঙ্গে পারফর্ম করেন তারা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন