মুগেন ট্রেইনের সাফল্যের পর ‘ডেমন স্লেয়ার’ ফিরছে বাংলাদেশে

জাপানের অ্যানিমে সিরিজের প্রতি সারা বিশ্বে বিশেষ আগ্রহ রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজিগুলোর একটি হলো ‘ডেমন স্লেয়ার’। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুগেন ট্রেইন’ সিনেমাটি অপ্রত্যাশিত সাফল্য অর্জন করে এবং জাপানের সিনেমা ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে। এরপর আরও দু’টি সিনেমা মুক্তি পায়, যা আগের ছবির সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে। এবার পর্দায় আসছে নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’।
ছবিটি জাপানে মুক্তি পেয়েছে গত ১৮ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পাচ্ছে ১৬ সেপ্টেম্বর।
খবরটি নিশ্চিত করেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণনন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ হলো বিশ্বজুড়ে প্রশংসিত অ্যানিমে সিরিজ ডেমন স্লেয়ারের একটি আসন্ন চলচ্চিত্র ট্রিলজির প্রথম কিস্তি। এটি মাঙ্গার ইনফিনিটি ক্যাসল আর্কের ওপর ভিত্তি করে তৈরি, যেখানে ডেমন স্লেয়ার কর্পস মুজানের ভয়ঙ্কর, পদার্থবিদ্যা-অমান্যকারী দুর্গে প্রবেশ করে। ইনফিনিটি ক্যাসল হলো ডেমন স্লেয়ার মাঙ্গার সবচেয়ে রোমাঞ্চকর অংশগুলির মধ্যে একটি। এটি ডেমন স্লেয়ার কর্পসকে মুজানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে নিমজ্জিত করে। হারুও সোতোজাকি পরিচালিত এই ছবিতে জাপানের সেরা ভয়েস শিল্পীরা কাজ করেছেন, যেমন নাতসুকি হানায়ে এবং ইয়োশিৎসুগু মাতসুওকা। এই ছবিটি ডেমন স্লেয়ার কোরের চূড়ান্ত লড়াইয়ের কাহিনি শুরু করবে, যেখানে তানজিরো এবং তার সঙ্গীরা ইনফিনিটি ক্যাসেল বা অসীম দুর্গে চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হবে।
১৮-২১ জুলাই মুক্তির প্রথম চার দিনে জাপানে ছবিটি রেকর্ড গড়ার পরিপ্রেক্ষিতে ৭.৩১ বিলিয়ন আয় করে, যা ছিল দেশীয় সর্বোচ্চ উদ্বোধনী দিন, একদিনের সর্বোচ্চ আয়। মাত্র আট দিনে ছবিটি ১০ বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়েছে। জাপানি সিনেমার ইতিহাসে এটিই দ্রুততম ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা।
দৈএনকে/জে .আ