বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • নুসরাত জাহানকে নিয়ে টালিউডের পূজার ছবি ‘রক্তবীজ ২’

    নুসরাত জাহানকে নিয়ে টালিউডের পূজার ছবি ‘রক্তবীজ ২’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ধূমকেতু’ টালিউডে সাফল্যের পর নতুন ছবির জোরদার প্রস্তুতি চলছে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির পূজার ছবি ‘রক্তবীজ ২’-এ গান ও সুরের সঙ্গে উষ্ণতা যোগ করবেন অভিনেত্রী নুসরাত জাহান।

    এ সিনেমায় কলকাতার পাশাপাশি আছে বাংলাদেশের গল্প। আজ মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। এতে একঝলক দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র।

    যদিও এর আগে টিজারেও দেখা মিলেছিল শেখ হাসিনার। এই চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস। ভিক্টর ব্যানার্জিকে দেখা যাবে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে। তবে দুটি চরিত্রের অনুরুপ চরিত্র দেখানো হয়েছে সিনেমাতে।
     
    ট্রেলারটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মাঝে উঠছে নানা প্রশ্ন। গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দুই দেশের মধ্যে বৈরী সম্পর্ক শুরু হয়। অনেকের মতে, এই সিনেমায় দুই দেশের এমন চিত্র উঠে আসবে যা সম্পর্ককে আরো তিক্ত করতে পারে। সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে আলোচনা কম হয়নি।

    ভারতীয় সংবাদমাধ্যমকে নন্দিতা বলেন, “আমরা কিন্তু বিতর্ক তৈরির ভাবনা থেকে এই ছবি বানাইনি”। তার মতে, তাদের ছবি দুই দেশের মৈত্রী এবং শান্তি ফেরানোর কথাই বলেছে। ছবিতে দেখানো হয়েছে, কীভাবে সন্ত্রাসবাদ দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি সুসম্পর্ক এবং বন্ধুত্ব নষ্ট করে।
     
    আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমাটি। ‘রক্তবীজ’ ছবিতে দেখানো হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা। এই ছবিতে ফুটে উঠবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন