বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

    সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কয়েক দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে ব্লকেড কর্মসূচি শুরু হয়।

    রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন তারা।

    প্রকৌশল অধিকার আন্দোলনের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করার এবং জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, পূর্বঘোষিত দাবিগুলোর রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তারা উপস্থাপন করেন।

    এদিকে, দুপুরে সচিবালয়ে প্রকৌশল পেশায় বিসিএস ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির সভা হওয়ার কথা রয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন