বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় ১৪ গরু আটক

    দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় ১৪ গরু আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১৪টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাশতলা বিউপির টহলদল সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা এই অবৈধ গরুর চালান জব্দ করে।

    বিজিবি সূত্রে জানা গেছে, বাঁশতলা বিওপির টহলদল সীমান্তের জুমগাঁও এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব গরু আটক করে। আটক গরুর আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

    আটক গরুর চালান প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

    সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন