বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীপুরে মানহানিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    শ্রীপুরে মানহানিকর সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়নপুর বাজারে আনোয়ার হোসেন, কামরুজ্জামান পারুল ও মোতাহার মাষ্টারের দেওয়া সাক্ষাৎকারকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পক্ষ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল পাঁচটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উল্লেখিত ব্যক্তিরা অনলাইনে প্রচারিত সংবাদের মাধ্যমে ভিত্তিহীন তথ্য দিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন। জমি সংক্রান্ত মামলায় আদালতকে বিভ্রান্ত করে জাল-জালিয়াতির আশ্রয়ে একতরফা রায় এনে তারা জমি দখল করেছে। অথচ মামলায় পরিবারের ১৫৪ জন বিবাদী থাকলেও বাদী পক্ষ মিথ্যাভাবে পুরো পরিবারকে উপস্থাপন করে সুলেনামা দলিল করিয়েছে, যা বাকিরা জানতেও পারেনি। এ বিষয়ে স্থানীয় লোকজন অবগত এবং বর্তমানে আদালতে মিস আপিল চলমান রয়েছে।

    তারা আরও বলেন, মামলার সম্ভাব্য রায় নিজেদের অনুকূলে নাও আসতে পারে—এ আশঙ্কায় প্রতিপক্ষ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে চুরি ও হামলার অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা পিবিআই তদন্ত করছে। সমাজে আমাদের অস্ত্রবাজ ও দুষ্কৃতিকারী হিসেবে প্রচার করে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। এমনকি বিদেশফেরত ফরিদ সরকারকে নিয়েও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।

    অভিযোগ করা হয়, প্রতিপক্ষ একদিকে স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে কাগজপত্রের ভিত্তিতে মীমাংসার কথা বললেও অন্যদিকে অপপ্রচার ও মামলার আশ্রয় নিচ্ছে। এরই ধারাবাহিকতায় সবুজ মেম্বারের বাড়িতে সন্ত্রাসী দিয়ে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। একই ব্যক্তিদের নেতৃত্বে উপজেলা পরিষদের ভেতর সবুজ মেম্বারকে অপহরণের চেষ্টাও করা হয়।

    সংবাদ সম্মেলনে আরও বলা হয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ শ্রীপুর থানার ভেতর সবুজ মেম্বারের ছোট ভাই জাহাঙ্গীরের ওপর হামলা চালায়, যা থেকে তাদের কার্যকলাপ পরিষ্কার হয়।

    বক্তারা অভিযোগ করেন, প্রতিপক্ষের এসব কর্মকাণ্ডের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মিথ্যা হয়রানি ও অপপ্রচার থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন তারা।

    এসময় উপস্থিত ছিলেন—সাবেক সরকারি কর্মকর্তা সোলেমান, সহকারী শিক্ষক তাজ উদ্দিন মাস্টার, চানমিয়া মোল্লা, নুরুল হকসহ এলাকাবাসী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন