বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • ওদের সবার কাছে আমি দিদি : শ্রাবন্তী

    ওদের সবার কাছে আমি দিদি : শ্রাবন্তী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বছরের পর বছরই আলোচনায় থাকেন। খুব অল্প বয়সে মা হওয়ার কারণে ছেলে অভিমন্যু (ঝিনুক) এর সঙ্গে তার সম্পর্ক যেন বিশেষভাবে ঘনিষ্ঠ। শ্রাবন্তী ও পুত্রের বয়সের ব্যবধান মাত্র ১৬ বছর।

    কিছু দিন পরই দুর্গাপূজা। দীর্ঘ ১০ বছর পর পূজায় মুক্তি পাচ্ছে শ্রাবন্তী অভিনীত ‘দেবী চৌধুরাণী’ সিনেমা। এ উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, অভিমন্যুর বন্ধুরা কি শ্রাবন্তীকে ‘আন্টি’ বলে ডাকে? জবাবে শ্রাবন্তী বলেন, ছেলের বন্ধুরা তো আমারও বন্ধু! দু-একজন ছাড়া আর কেউ ‘আন্টি’ বলে না। ওদের সবার কাছে আমি দিদি।

    খুব কাছ থেকে জেন-জিদের সঙ্গে মিশছেন। ইন্ডাস্ট্রিতেও অনেকে আপনার ছেলের বয়সি, তারাও কাজ শুরু করছেন। কী পার্থক্য লক্ষ করছেন? জবাবে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ছেলে এবং ওর বন্ধুদের সঙ্গে মিশি তো! তাই লিঙ্গসাম্য নিয়ে ওদের সচেতনতা, ওদের ভাষা সহজেই বুঝতে পারি। আগে সমাজমাধ্যমের এত বাড়বাড়ন্ত তো ছিল না। কত ‘গোস্ট পোর্টাল’ তৈরি হয়েছে। যা পারে তাই লিখে দেয়। তাই নতুনদের বলতে চাই, প্রথম কাজ ভালো না হলে পরেরটা যাতে ভালো হয়, সেই দিকে মনোযোগ দিতে হবে। অন্য কোনো কিছু নিয়ে মনখারাপ যেন না করে।

    আপনার আগের সিনেমার প্রিমিয়ারে প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাস এসেছিলেন। সেই ভিডিও নিয়েও তো খুব আলোচনা হয়েছিল। এ প্রসঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, উফ! সে আর বলতে। আামি আর ঝিনুক খুব হেসেছিলাম। ঝিনুক ওর বাবাকেও (রাজীব বিশ্বাস) বলেছে। ওর বাবা বলেছে আমি যে কোথায় যাব!

    এসব বিষয়ে বিরক্ত হয় না ঝিনুক? শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, “তর্ক-বিতর্ক, ট্রোল, সমালোচনা—সবকিছু থেকে শতহাত দূরে আমার ছেলে। ফেসবুকে নেই, শুধু ইনস্টাগ্রামে রয়েছে। মজার রিল ভিডিও দেখে ব্যস, এটুকুই।” 

    ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। চলতি বছরে তৃতীয় সংসারও ভেঙে গেছে শ্রাবন্তীর। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন