বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বোনকে উত্যক্ত করায় গলাকেটে লিটনকে হত্যা

    বোনকে উত্যক্ত করায় গলাকেটে লিটনকে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবক লিটন মিয়া (২৭) হত্যার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত শামীম আহমদকে (৩৪) গ্রেপ্তারের পর সোমবার (১৫ই সেপ্টেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পিবিআইয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন।

    তিনি জানান, রোববার বিকেলে রাজনগর থানাধীন এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি দল। আদালতে দেওয়া জবানবন্দিতে শামীম স্বীকার করেন, তার বোনকে লিটন উত্ত্যক্ত করতো। এছাড়া এলাকায় বখাটেপনা ও বিভিন্ন চুরি ছিনতাই এর সঙ্গেও জড়িত ছিল লিটন। এসব কারণে ৭ থেকে ৮ জনের একটি দল মিলে তাকে হত্যা করে।

    তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশ থেকে লিটনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন