বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

    রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জঙ্গি শিবপুর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মানিক মিয়ার দীর্ঘদিন ধরে মুদি দোকানের ব্যবসা ছিল। প্রতিদিনের মতো সেদিনও দোকান বন্ধ করে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন তাঁর খোঁজ না পেয়ে রাতভর ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। পরে রাত ১টার দিকে স্বজনেরা খুঁজতে গিয়ে আড়িয়াল খাঁ নদীর পাড়ে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পান। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তবে তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ও অন্যান্য জিনিস অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

    নিহতের ভাই আরিফ মিয়া বলেন, “আমার ভাই সাধারণত রাত ৯টার মধ্যে বাড়ি চলে আসতেন। কিন্তু সেদিন রাত ১০টা পেরিয়ে গেলেও ফেরেননি। অনেকবার ফোন করেও যোগাযোগ করা যায়নি। পরে খোঁজ করতে গিয়ে দেখি গলাকাটা মরদেহ পড়ে আছে।”

    খবর পেয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার ও রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মুনসুরসহ পুলিশ কর্মকর্তারা। সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “নিহতের গলার পেছনে ধারালো অস্ত্রের গভীর কোপের দাগ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, টর্চলাইট ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র পাওয়া যায়নি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন