বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • জুড়ীতে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

    জুড়ীতে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের জুড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার (১৪ই সেপ্টেম্বর) উপজেলা  পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা। তিনি শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। 

    অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া (সার্কেল) মোঃ আজমল হোসেনের উপস্থাপনায় ও জুড়ী থানার ওসি মোঃ মোরশেদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, উপজেলা বিএনপি'র সভাপতি হাজী মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল ,উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক ডা: মোস্তাকিম হোসেন বাবুল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  আব্দুল কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী আফজাল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের  আহ্ববায়ক দিবাকর দাস, সদস্য সচিব শাওন দে প্রমুখ।

    জুড়ী থানার আয়োজিত এই মতবিনিময় সভায় জুড়ী উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকসহ জুড়ীর উপজেলার ০৬ টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় ৭৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন