বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • রজনীকান্তের ‘কুলি’-তে আমিরের অভিনয় নিয়ে তোলপাড়

    রজনীকান্তের ‘কুলি’-তে আমিরের অভিনয় নিয়ে তোলপাড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত দক্ষিণী সিনেমা ‘কুলি’। মুক্তির কিছুদিনের মধ্যেই বক্স অফিসে সিনেমাটি ৫০০ কোটির ব্যবসা করেছে।

    এই সিনেমায় বরাবরের মতোই অভিনয়ে স্বকীয়তা বজায় রেখেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। সেখানে একগুচ্ছ দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। 

    সম্প্রতি এই ছবিতে আমির অভিনীত চরিত্র নিয়ে তৈরি হয় নানা জল্পনা। ‘কুলি’ ছবিতে ‘দহ’ নামে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন আমির। এই চরিত্র নিয়ে আমিরের ভাষ্য, রজনীকান্তের সঙ্গে অভিনয় করে নিজেকে ধন্য মনে করেছিলেন তিনি। তবে সম্প্রতি আমিরের এক আর্টিকেল ভাইরাল হয়; তাতে এই সিনেমায় অভিনয়কে আমির তার অভিনয় জীবনের একটি বড় ভুল বলে উল্লেখ করেন বলে দাবি নেটিজেনদের। এবার এমন গুঞ্জনে জল ঢালল অভিনেতার টিম।

    আমিরের টিমের পক্ষ থেকে বলা হয় যে এমন কোনো মন্তব্য তিনি করেননি বা এমন কোনও উক্তিও তিনি কোনো সাক্ষাৎকারে বলেননি।

    অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ ছবিতে আমিরের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই তাকে শুভেচ্ছায় ভরিয়েছিলেন দর্শক। সেখানে তাকে দেখা যাচ্ছিল এক্কেবারে রাফ অ্যান্ড টাফ লুকে। সাদা কালো ছবিতে ফুটে উঠেছিল আমিরের এক আলাদা অভিব্যক্তি। চোখে সানগ্লাস, মুখে চুরুট নিয়ে ধূমপান করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমিরের এই লুক প্রকাশ্যে আসার পর তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন