বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • চমক অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন

    চমক অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এবং সম্মাননা গ্রহণ করেছিলেন। অনুষ্ঠান শেষে ঘটে অপ্রত্যাশিত ঘটনা, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

    ওই ভিডিওতে দেখা যায়, সোনালি কাজের শাড়ি ও নজরকাড়া সাজে অনুষ্ঠান মঞ্চে হাজির হন দেশের অন্যতম সুন্দরী অভিনেত্রী চমক। হাতে অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নামার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে পাশের একজন এগিয়ে এসে তাকে সামলে দেন; ফলে মেঝেতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান চমক।

    এই ঘটনার পর চমককে কিছুটা ভীত অবস্থায় দেখা গেলেও দ্রুত নিজেকে সামলে নেন তিনি। ভিডিওতে স্পষ্ট হয়, তার শাড়ির আঁচলের ওপর একজন দাঁড়িয়ে ছিলেন, যা খেয়াল না করায় এই দুর্ঘটনা ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা চমকের আঁচলের ওপর দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির ওপর ক্ষোভ প্রকাশ করেন। 

    প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন চমক। এরপর ২০২০ সালে তিনি অভিনয় শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলোর মধ্যে রয়েছে- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন