বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু
  • শ্রাবন্তীর ৩৮তম জন্মদিনে বিশেষ উচ্ছ্বাস

    শ্রাবন্তীর ৩৮তম জন্মদিনে বিশেষ উচ্ছ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টালিউড তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় দুই বাংলাতেই সমান জনপ্রিয়। কলকাতার সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত এই নায়িকা পর্দার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও দারুণ সময় কাটাচ্ছেন। একদিন আগে প্রকাশ্যে এসেছে তাঁর ‘দেবী চৌধুরানী’ ছবিটির মোশন পোস্টার। মঙ্গলবার সকালেই ৩৮ বছরে পা দিলেন এই লাস্যময়ী অভিনেত্রী। যদিও শ্রাবন্তী বারবার বলেন, মনের বয়সটাই আসল বিষয়।

    শ্রাবন্তীর জন্মদিন বলে কথা! রাত থেকেই বাড়িতে অতিথিদের আনাগোনা। কলকাতার ইএম বাইপাস সংলগ্ন বিলাসবহুল ফ্ল্যাটে মঙ্গলবার রাত থেকে হইহই কাণ্ড। কেউ এনেছেন কেক, কেউ উপহারে ভরিয়েছেন টালিগঞ্জের নায়িকাকে। তিনি এখনও বাড়ির আদুরে মেয়ে, বোন। কারও আবার প্রিয় বন্ধু। 

    ১৩ অগস্ট শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। সকাল থেকে একের পর এক শুভেচ্ছার ফোন। বিশেষ দিনে শুধুই খাওয়া-দাওয়া আর ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটানো। শ্রাবন্তী গণমাধ্যমকে বললেন, নিজেদের মূল্যবান সময় থেকে সবাই যে আমায় শুভেচ্ছা জানাচ্ছেন, সেটাই বড় ব্যাপার।

    ১৩ অগস্ট কত বছরে পা দিলেন নায়িকা? প্রশ্ন শুনেই হাসির ফোয়ারা। শ্রাবন্তী বলেন, বয়স নিয়ে লুকোছাপা করার ব্যাপার নেই। কিন্তু কেন বলব আমি আমার বয়স। সবটাই তো মনের ব্যাপার। অভিনেত্রী জানিয়েছেন তার নাকি আসলে দু’টো জন্মদিন। তার কথায়, আমার দুটো জন্মদিন। একটা ১৩ অগস্ট নিজের। আর ১৪ অগস্ট মা হিসেবে আমার জন্ম হয়েছিলো। এ দিন আমার ছেলের জন্মদিন। 

    মা-বাবা, দিদি সবাই বিশেষ উপলক্ষে রয়েছেন শ্রাবন্তীর বাড়িতেই। আদরের বোনকে ইতিমধ্যেই তার প্রিয় কিছু উপহার দিয়েছেন তার দিদি। অভিনেত্রী বললেন, পাঁঠার মাংস, ইলিশ মাছ সবই আমার প্রিয়। বলা যেতে আমার এটা স্পাইসি জন্মদিন। সব মিলিয়ে জন্মদিনে ‘বিন্দাস’ কাটাচ্ছেন শ্রাবন্তী। 

    এ বছর দুর্গাপূজায় যে বাংলা ছবিগুলো আসছে বড় পর্দায় তার মধ্যে অন্যতম ‘দেবী চৌধুরানী’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠক চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুভ্রজিৎ মিত্রের এই সিনেমা নিয়ে বেশ আলাদাই আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন