ভোট গণনা বিলম্বে ক্ষোভ প্রকাশ করলেন কুদ্দুস বয়াতি

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
নব্বই দশকের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। কয়েকদিন আগে দেশের রাজনীতি নিয়ে এক মন্তব্য করে তিনি আলোচনায় এসেছিলেন। এবার শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে জাকসু নির্বাচনের ভোট গণনার বিলম্ব নিয়ে তার বিস্ময় প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে কুদ্দুস বয়াতি লিখেছেন, “পাগলা মসজিদের বস্তার বস্তা টাকা গুনে শেষ নিমিশেই, আর ১১ হাজার ভোট গুনতে তিন দিন!”
পোস্টের মন্তব্যে আতিকুল হাসান লিখেছেন, “নির্বাচন কমিশন আছে ঝামেলায়, কার মন রাখবো—বিএনপি নাকি জামায়াত।”
রাকিব মন্তব্য করেছেন, “এটা মানুষে বুঝে।”
মহিউদ্দিন মাহি লিখেছেন, “শিবিরকে গণনার দায়িত্ব দেওয়া হোক।”
মোহাম্মদ মনিরুজ্জামান মনির লিখেছেন, “আমার প্রিয় শিল্পি কুদ্দুস বয়াতি, ধন্যবাদ।”
সাকোর আহম্মেদ বলেছেন, “অনেক ভোট তো, সময় দিয়ে সহযোগিতা করুন।”
দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন