বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মেয়ে আঁখি আলমীর হুঁশিয়ারি: নকল প্রোফাইলকে এড়িয়ে চলুন

    মেয়ে আঁখি আলমীর হুঁশিয়ারি: নকল প্রোফাইলকে এড়িয়ে চলুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক আলমগীর। সময়ের সঙ্গে সঙ্গে অনেক তারকা সামাজিক মাধ্যম ব্যবহার করলেও, আলমগীর তা করেন না। তবু তার নামে অসংখ্য ভুয়া আইডি ও ফ্যান গ্রুপ সক্রিয় রয়েছে। বিষয়টি নিয়ে খোলাখুলি সতর্ক করেছেন তার মেয়ে, জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।

    ‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজে বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি অনুসারী আছে। কিন্তু এই পেজের সঙ্গে আলমগীরের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আঁখি।

    সম্প্রতি নিজের ফেসবুকে তিনি লিখেছেন, এসব বন্ধ করেন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা একটু বুঝে পোস্টগুলো করবেন এরপর থেকে। তার বিশালতা যদি অনুধাবন করতে না পারেন, তবে তার নামে ফ্যান পেজ চালাবেন না দয়া করে। 

    বিষয়টি নিয়ে গণমাধ্যমে আঁখি বলেন, চিত্রনায়ক আলমগীর ফেসবুক ব্যবহার করেন না। ভুয়া আইডি কিংবা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

    তিনি আরও জানান, এসব ভুয়া আইডি ও পেজ থেকে নানা পোস্ট করা হয়, এমনকি তাকেও মাঝে মাঝে ট্যাগ করা হয়। আঁখির মতে, কিছু কিংবদন্তি শিল্পীদের অন্তত এ ধরনের অপব্যবহার থেকে মুক্ত রাখা জরুরি। 

    তার কথায়, আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি, তারা দীর্ঘদিন কাজ করেছেন। তাদের প্রচারের আর প্রয়োজন নেই। তারা প্রচারের ঊর্ধ্বে।

    তবে এ বিষয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করার ইচ্ছে নেই বলে জানান আঁখি। তিনি বলেন, এ নিয়ে সত্যি বলতে সময় নেই। আব্বুরও নেই। এত পেজ আছে যে, একটা বন্ধ হলেও আবার অন্য পেজ খোলা হয়। তাই অভিযোগ না করে সবাইকে সতর্ক করাই শ্রেয় মনে করেছি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন