বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • দিশার বাসায় হামলা, ঘটনার দায় নিয়েছে গোল্ডি ব্রার গ্রুপ

    দিশার বাসায় হামলা, ঘটনার দায় নিয়েছে গোল্ডি ব্রার গ্রুপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তর প্রদেশের বরেলিতে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির বাইরে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় দায় স্বীকার করেছে গোল্ডি ব্রার গ্রুপ। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

    পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে সিভিল লাইন এলাকায় অবস্থিত পাটানি পরিবারের বাড়ির বাইরে মোটরসাইকেলে করে আসা দুজন দুর্বৃত্ত প্রায় সাত রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে ছিলেন দিশা পাটানি, তার বোন খুশবু, ভাই সূর্যাংশ এবং বাবা–মা। তবে কেউ হতাহত হয়নি।

    খুশবু পাটানি সম্প্রতি এক ভিডিও বার্তায় ধর্মীয় গুরু অনিরুদ্ধ আচার্যের নারীবিদ্বেষী মন্তব্যের সমালোচনা করেন। তার সেই বক্তব্যকে কেন্দ্র করেই এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

    ঘটনার পরপরই গোল্ডি ব্রার গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকার করে। এক বিবৃতিতে তারা জানায়, “আমি, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র শরণ (দেলানা) আজ খুশবু পাটানি ও বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে যে গুলি চালানো হয়েছিল তার দায় স্বীকার করছি। তিনি আমাদের শ্রদ্ধেয় সাধুদের (প্রেমানন্দ এবং অনিরুদ্ধাচার্য) অপমান করেছিলেন। তিনি আমাদের সনাতন ধর্মকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছিলেন। আমাদের পূজিত দেবদেবীদের অপমান বরদাস্ত করা হবে না। এটি কেবল একটি ট্রেলার ছিল। পরের বার যদি সে বা অন্য কেউ আমাদের ধর্মের প্রতি কোনো অশ্লীল আচরণ দেখায়, তাহলে আমরা কাউকে তাদের বাড়িতে জীবিত রেখে যাব না। এই বার্তা শুধু তার জন্য নয়, চলচ্চিত্র জগতের সব শিল্পী এবং তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য। ভবিষ্যতে যে কেউ আমাদের ধর্ম ও সাধুদের সম্পর্কে এ ধরনের অপমানজনক মন্তব্য করলে, তার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে।”

    ঘটনার পর বরেলি পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। কোতোয়ালি থানায় মামলা হয়েছে এবং বিশেষ অভিযান দল (এসওজি)সহ পাঁচটি টিম অপরাধীদের শনাক্তে মাঠে নেমেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    এদিকে এ নিয়ে অভিনেত্রী দিশা এবং তার বড় বোন খুশবু এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন