বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • চীনা অভিনেতা ছাদ থেকে পড়ে মৃত্যু

    চীনা অভিনেতা ছাদ থেকে পড়ে মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাত্র ৩৭ বছর বয়সেই চলে গেলেন চীনা গায়ক, অভিনেতা ও মডেল ইউ মেংলং । হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে প্রাণ হারান এই তারকা।

    ইউ মেংলংয়ের ব্যবস্থাপনা দল এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ তদন্তে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের’ প্রমাণ পায়নি। বিবৃতিতে বলা হয়, অসহনীয় বেদনা নিয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। পুলিশ কোনও  অপরাধের প্রমাণ পায়নি। আমরা চাই তিনি শান্তিতে থাকুন এবং তার প্রিয়জনরা শক্ত থাকুন।

     এর আগে এক পাপারাজ্জি সোশ্যাল মিডিয়ায় ইউ মেংলংয়ের মৃত্যুর খবর শেয়ার করে পরবর্তীতে পোস্টটি মুছে ফেলেন। সেখানে উল্লেখ ছিল, ৯ সেপ্টেম্বর ইউ মেংলং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে এক বন্ধুর বাড়িতে খেতে গিয়েছিলেন। ১১ সেপ্টেম্বর ভোররাতে তিনি শোবার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা লাগান। সকাল ছয়টার দিকে বন্ধুরা বাড়ি ছাড়ার সময় তাকে দেখতে না পেয়ে নিচে খুঁজতে গেলে দেহটি মেঝেতে পড়ে থাকতে দেখেন। এক প্রতিবেশী কুকুর হাঁটাতে বের হয়ে প্রথমে বিষয়টি লক্ষ্য করেন ও পুলিশে খবর দেন।

    ইউ মেংলং ২০০৭ সালে ‘মাই শো, মাই স্টাইল’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন। ২০১১ সালে ‘দ্য লিটল প্রিন্স’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়জীবনের সূচনা। তিনি ‘গো প্রিন্সেস গো’, ‘লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি’, ‘ফিউড’ ও ‘ইটারনাল লাভ’-এর মতো জনপ্রিয় চীনা ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি গায়ক হিসেবেও বেশ কিছু গান প্রকাশ করেছিলেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন