বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • গাজীপুরে পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে ইসলামিক আন্দোলনের গণমিছিল ও সমাবেশ

    গাজীপুরে পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে ইসলামিক আন্দোলনের গণমিছিল ও সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং অপরাধীদের দৃশ্যমান বিচারের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের আওতাধীন সদরমেট্রো ও সালনা থানা শাখা। শুক্রবার সকালে নগরের প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে থানা সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সালনা সাংগঠনিক থানা সেক্রেটারী এইচ এম নুরুল আমিন  এর সঞ্চালনায়  সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আন্দোলনের সিনিয়র সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান মিয়াজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নগর সাংগঠনিক সম্পাদক এইচ এম সাইদুর রহমান, দ্বীনী সংগঠনের নগর সংগঠনিক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ ফাহাদ, নগর প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন,শ্রমিক আন্দোলন নগর দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা,  সহ নগর এবং থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


    বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে আয়োজন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।

    নেতৃবৃন্দ উপস্থিত সকলকে পিআরের পক্ষে জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। 

    এছাড়াও প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং মানবতাবিরোধী অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারেরও দাবী জানান।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন