বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জয়া আহসানের ‘ফেরেশতে’ এবার বড় পর্দায়

    জয়া আহসানের ‘ফেরেশতে’ এবার বড় পর্দায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে তিনি পারদর্শী। সাবলীল অঙ্গভঙ্গি ও অভিনয় দক্ষতার কারণে সবসময়ই সিনেমাপ্রেমীদের হৃদয় স্পর্শ করেন এই তারকা। যেকোনো চরিত্রেই তিনি নিজের মধ্যে ধারণ করে তা সাবলীলভাবে ফুটিয়ে তুলতে সক্ষম।

    চলতি বছরে ইতোমধ্যেই ইন্ডিয়া-বাংলাদেশ মিলিয়ে তার ডিয়ার মা, পুতুল নাচের ইতিকথা, তাণ্ডব, উৎসব সিনেমাগুলো মুক্তি পেয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর আসছে জনপ্রিয় এই অভিনেত্রীর আরও এক সিনেমা, ‘ফেরেশতে’।

    ১২ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে। হল সংক্রান্ত জটিলতাই ছবিটির মুক্তির তারিখ পেছানো হয়েছে বলে জানা গেছে। তাছাড়া সামনে শুরু হবে পূজার আমেজ। সেই উৎসবে দর্শকরা ছবিটি উপভোগ করতে পারবেন।

    সংশ্লিষ্টরা জানান, দেশের সবগুলো সিনেপ্লেক্সে সিনেমাটি একযোগে মুক্তি পাবে। গত তিন বছর ধরে ‘ফেরেশতে’ নিয়ে দর্শক ও সংবাদকর্মীদের নিয়মিত প্রশ্ন শুনতে হতো জয়াকে, কবে মুক্তি পাবে ছবিটি? মুক্তির তারিখ ঘোষণার পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

    ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। নির্মাতা রিয়েল লোকেশনে শুটিং করে সিনেমাটিকে বাস্তবসম্মত করার চেষ্টা করেছেন।

    নির্মাণের পর থেকেই ছবিটি ঘুরে বেড়িয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য ছবিটি জিতেছে পুরস্কার। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪–এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও প্রদর্শিত হয় ‘ফেরেশতে’।

    ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত। বিদেশি চলচ্চিত্রপ্রেমীদের হাততালি কুড়ানোর পর এবার দেশের দর্শকের সামনে হাজির হচ্ছে সিনেমাটি।

    জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। প্রযোজনার দায়িত্বে ছিলেন সুমন ফারুক, আর সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন জয়া আহসান নিজেও।

    ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলার অনুবাদেও কাজ করেছেন ফয়সাল ইফরানের সঙ্গে।

    বাংলাদেশে ইতিমধ্যে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন জয়া আহসান। সব মিলিয়ে, আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ‘ফেরেশতে’ এবার বাংলাদেশি দর্শকের মন জয় করতে প্রস্তুত। এখন দেখার বিষয়, এই সিনেমা দেশীয় প্রেক্ষাগৃহে কতটা সাড়া জাগায়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন