বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের প্রভাব নিয়ে খুললেন সামান্থা

    নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের প্রভাব নিয়ে খুললেন সামান্থা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে সময় কাটিয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা খোলাখুলি শেয়ার করেছেন।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদের পর আক্কিনেনি পরিবার সামান্থাকে বিপুল পরিমাণ ভরণপোষণ দিতে চেয়েছিল। কিন্তু মানসিক ভাবে বিপর্যস্ত সামান্থা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ হিসেবে তিনি জানান, সেই কঠিন সময়ে তিনি নাগার সাহচর্য চেয়েছিলেন কিন্তু তা পাননি। 

    নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সামান্থা বলেন, ‘আমি ভাবতাম বড় তারকা হতে গেলে বছরে পাঁচটা ছবি করতে হবে। বাণিজ্যসফল ছবি দিতে হবে। বড় তারকাদের তালিকায় নিজেকে রাখতে হবে।’

    তার কথায়, ‘প্রতি শুক্রবারের সাফল্যের উপর নির্ভর করত আমার জীবন। প্রতি মুহূর্তে ভয় পেতাম, যে কোনো সময় আমার জায়গা হয়ত অন্য কেউ নিয়ে নেবে।’ 

    যদিও ব্যক্তিগত জীবনের কঠিন সময় তাকে মানুষ হিসেবে শান্ত করেছে। অভিনেত্রী আরও বলেন, ‘গত দু’বছর ধরে আমার কোনো ছবি মুক্তি পায়নি। বড় ছবি নেই। কিন্তু আমি ভীষণ আনন্দে আছি।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন