বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • দোয়ারাবাজারে পৃথক ঘটনায় নিহত ২

    দোয়ারাবাজারে পৃথক ঘটনায় নিহত ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক ঘটনায় মহিলাসহ দুজন নিহত হয়েছেন। তন্মধ্যে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধা এবং গাছের ডালে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যু হয়। 

    বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঘটনা দুটি সংঘটিত হয়।

    জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলেরগাঁও গ্রামের আবু বক্করের স্ত্রী জুবেদা খাতুন (৬০) নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে স্বামী আবুবক্করও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। অপরদিকে একই সময়ে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারিগাঁও গ্রামের গহীন জঙ্গলে শেওড়া গাছের ডালে কামাল উদ্দিন (৪৫) এর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। মৃত কামাল উদ্দিন ওই গ্রামের রজব আলীর পুত্র ।

    নিহত কামাল উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, ৪০ দিনের (তাবলীগ জামাতের) চিল্লা পালন করতে বাড়ি ছাড়েন কামাল উদ্দিন। কিন্তু বিধি বাম! চিল্লা শেষ হওয়ার ৫দিন আগেই চারদিকে ছড়িয়ে পড়ে কামাল উদ্দিনের মৃত্যুর খবর। 

    বুধবার সন্ধ্যায় নিজ গ্রামের গহীন জঙ্গলে গাছের ডালে কামালের ঝূলন্ত লাশ এবং গাছের নিচে কাপড়ের একটি পুটলা দেখতে পায় আব্দুল মালিক নামে গ্রামের এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, ময়না তদন্তের রিপোর্ট পেয়ে আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন