বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বন্ধুর সঙ্গে শেষ মুহূর্তে মান্নার স্মৃতিচারণ

    বন্ধুর সঙ্গে শেষ মুহূর্তে মান্নার স্মৃতিচারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা চলচ্চিত্রের এক অমর নায়ক মান্না। সালমান শাহ’র মৃত্যুর পর ঢাকাই সিনেমার হাল একাই ধরে রেখেছিলেন তিনি। সামাজিক, রোমান্টিক ও অ্যাকশন—সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া এই প্রয়াত অভিনেতা আজও ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল।

    ব্যক্তিগত জীবনে মান্না ছিলেন সহমর্মী ও বন্ধুবৎসল। এক সাক্ষাৎকারে মান্না নিজেই শৈশবের এক বন্ধুকে চিকিৎসায় সহায়তার স্মৃতি তুলে ধরেছিলেন।

    মান্না জানান, তার এক বন্ধু ওপেন হার্ট সার্জারির জন্য সাহায্য চাইতে আসেন। তখন তিনি বন্ধুকে আশ্বস্ত করে বলেন, এইটা কোনো কথা হইলো সাহায্য? কোথায় ভর্তি হবি বল?

    পরে বন্ধুটি ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার সব ব্যবস্থা করে দেন মান্না। আবেগে বন্ধুটি কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তে নিজেও অশ্রু সংবরণ করতে পারেননি জনপ্রিয় এই অভিনেতা।

    মান্না স্মৃতিচারণ করে আরও বলেন, ও আমাকে আপনি আপনি করে কথা বলতেছিল। ছোট বেলার বন্ধু। তখন আমার আরও বেশি খারাপ লাগতেছিল। হয়তো আমার পজিশনের জন্য বা আমি হিরো হয়ে গেছি সেই কারণে ও বলতেছিল। কিন্তু তখন আমি ওরে বারণ করলাম। বললাম যেন তুই বল- আর তুই করেই বলবি। আপনি আপনি বলবি না।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন