বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বলিউডের ‘মুন্নী’ বিতর্কে সালমানের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি

    বলিউডের ‘মুন্নী’ বিতর্কে সালমানের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের সুপারহিট সিনেমা দাবাং শুধুই ব্লকবাস্টার ছিল না, এটি বি-টাউনে পুলিশ ইউনিভার্স গড়ে তোলার পথও দেখিয়েছে। সিনেমার অন্যতম আকর্ষণ ছিল মালাইকা অরোরা’র আইটেম গান মুন্নী বদনাম হুই, যা এখনও দর্শকদের নাচাতে বাধ্য করে।

    যেই সিনেমা ও গান নিয়ে বছরের পর বছর ধরে চলেছে আলোচনা, সম্প্রতি সেই ছবির পরিচালক অভিনব কাশ্যপের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন তথ্য।

    অভিনব দাবি করেছেন, সালমান খান ও আরবাজ খান প্রথমে একেবারেই রাজি ছিলেন না মালাইকাকে দিয়ে আইটেম গান করানোর বিষয়ে। কারণ হিসেবে তিনি জানান, আরবাজ তৎকালীন স্ত্রীকে ‘আইটেম গার্ল’ হিসেবে দেখাতে চাইছিলেন না। অন্যদিকে সালমানের রক্ষণশীল মনোভাবও বড় বাধা ছিল।

    অভিনব বলেন, ‘সালমান আর আরবাজ মুখে যাই বলুক, আসলে তারা রক্ষণশীল মুসলমান। বিশেষ করে পোশাক নিয়ে মালাইকার সঙ্গে সালমানের মত পার্থক্য ছিল। সালমান চাইতেন নারীরা ঢেকে থাকুক। তাই তারা চাইছিলেন না মালাইকা গানটি করুন।’

    তবে মালাইকা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। পরিচালকের ভাষায়, ‘মালাইকা একজন শক্তিশালী ও স্বাধীনচেতা নারী। প্রস্তাব পাওয়ার পর তিনি নিজের মতো করেই হ্যাঁ বলেছিলেন।’ 

    পরে পরিচালক আরবাজকে বোঝান যে এটি কেবল নাচ, কোনো অশ্লীলতা নয় এবং পরিবারের উপস্থিতিতে শুটিং হবে। অবশেষে রাজি হন আরবাজ।

    শুরুতে এই গানে সালমানের কোনো অংশ ছিল না। কিন্তু গানটি যে ব্লকবাস্টার হবে, তা বুঝতে পেরে পরবর্তীতে ভাইজানও যোগ দেন শুটিংয়ে।

    দাবাং মুক্তির পর থেকেই খান পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয় অভিনব কাশ্যপের। পরের কিস্তি দাবাং ২ পরিচালনা করেন আরবাজ খান নিজে, আর তৃতীয় পর্বের পরিচালক ছিলেন প্রভু দেবা। সদ্য ১৫ বছর পূর্ণ করেছে দাবাং। এ উপলক্ষে দেওয়া সাক্ষাৎকারে সালমানকে ‘গুন্ডা’ বলতেও পিছপা হননি অভিনব।

    প্রসঙ্গত, ১৯৯৮ সালে আরবাজ ও মালাইকা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ১৮ বছরের সংসার ভেঙে ২০১6 সালে আলাদা হন তারা। পরের বছর তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। বর্তমানে আরবাজ সুরা খানের সঙ্গে দাম্পত্য জীবনে আছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন