বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • কাজল আগরওয়ালের মৃত্যু নিয়ে প্রকাশিত চাঞ্চল্যকর খবর

    কাজল আগরওয়ালের মৃত্যু নিয়ে প্রকাশিত চাঞ্চল্যকর খবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল অভিনয়, সৌন্দর্য আর স্টাইল দিয়ে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। তবে সম্প্রতি তাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে খবর—এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

    কাজলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা উদ্বেগ হয়ে পড়েন। যা দেখে বিব্রত দক্ষিণী অভিনেত্রী। এ বিষয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যমে স্পষ্ট জানালেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। 

    কাজল লিখেছেন, আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের সকলকে আশ্বস্ত করে বলছি আমি পুরোপুরি সুস্থ আছি, নিরাপদে রয়েছি। সকলের কাছে অনুরোধ, এ ধরনের ভুয়ো খবর বিশ্বাস করবেন না। চলুন, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি। 

    সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন অভিনেত্রীর অনুরাগীরা। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘরে একজন লিখেছেন, বিশ্বাস হচ্ছে না আপনি নেই এমন কেন হলো?

    ২০০৪ সালে ‘কিয়ুন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শোবিজ জগতে অভিষেক ঘটে সিংঘাম নায়িকার। এরপর তেলুগু ব্লকবাস্টার ফিল্ম ‘মাগধীরা’তে যুবরানি মিত্রবিন্দা ও ইন্দু চরিত্রে অভিনয়ের পর তিনি তারকা খ্যাতি পান। 

    কাজলকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তি প্রাপ্ত ‘সত্যভামা’ সিনেমায়। চলচ্চিত্রটি পরিচালনা করেন সুমন চিক্কালা। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন