বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সন্তানের সঙ্গেই পরীর সব সুখ

    সন্তানের সঙ্গেই পরীর সব সুখ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরীমণি পারিবারিক জীবনের নানা গল্প, ভালো লাগা ও আবেগ ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন। প্রাণখোলা হাসিই বলে দেয়, সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার জন্য কতটা আনন্দদায়ক।

    চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবনে অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

    সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন পরীমণি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে ও মেয়েকে নিয়েই সময় কাটছে তার।
     
    ছবি শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে।’

    তার কথায়, ‘গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কি লাগে জীবনে আর! শুকরিয়া খোদা।’
     
    দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে উল্লেখ করে লিখেছেন, ‘আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন