বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মৌলভীবাজারে প্রাইভেট হাসপাতালে অভিযান: ৮৩ হাজার টাকা জরিমানা

    মৌলভীবাজারে প্রাইভেট হাসপাতালে অভিযান: ৮৩ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার শহরের বিভিন্ন বেসরকারি প্রাইভেট হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। এতে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৮৩ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে।

    অভিযানে শাহজালাল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে ম্যানেজারকে ১৫ হাজার টাকা, গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালে লাইসেন্স ও ওয়েটিং রুম না থাকায় ম্যানেজারকে ২০ হাজার টাকা, সিটি ডায়াগনস্টিক সেন্টারের নোংরা পরিবেশের কারণে ম্যানেজারকে ৩০ হাজার টাকা, হেলথ এইড হাসপাতালের ফার্মেসি ‘জেরিন ড্রাগ হাউজ’-এ মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় ম্যানেজারকে ৮ হাজার টাকা এবং লাইফ লাইন হাসপাতালের ফার্মেসি ‘লাইফ লাইন মেডিসিন কর্নার’-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ম্যানেজারকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

    অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্ক ফোর্সের সদস্য সৈয়দ তফাজ্জল হোসেন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

    অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, সদর মডেল থানা পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন