বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল ২০ সেপ্টেম্বর 

    মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল ২০ সেপ্টেম্বর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী শনিবার ২০শে সেপ্টেম্বর।

    রবিবার ৭ই সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে পৌর বিএনপি'র বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা পরিচালনা করেন পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সারওয়ার মজুমদার ইমন এবং সভাপতিত্ব করেন আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি'র সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

    সভায় সিদ্ধান্ত হয় আগামী শনিবার ২০শে সেপ্টেম্বর মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে সকাল ১০টা থেকে সম্মেলন অনুষ্ঠিত হবে এবং বেলা ১২টায় কাউন্সিলের ভোট গ্রহণ শুরু হবে। 

    কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন মো: ফখরুল ইসলাম, নির্বাচক হিসেবে থাকবেন মুজিবুর রহমান মজনু ও আবুল কালাম বেলাল। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন এ. কে. এম. নুরুজ্জামান। মনোনয়নপত্র সংগ্রহ শুরু হবে মঙ্গলবার ১০শে সেপ্টেম্বর এবং জমা দেওয়ার শেষ দিন বুধবার ১১ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থীতার তালিকা প্রকাশ করা হবে ১২ই সেপ্টেম্বর।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, “যারা পৌর কমিটি গঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদেরকে দল যথাযথ মূল্যায়ন করবে।

    মৌলভীবাজার জেলা বিএনপি শুরু থেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করছে। এর ধারাবাহিকতায় পৌরসভার ওয়ার্ড কমিটির সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ফলে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিটি ওয়ার্ড থেকে হাজারো নেতা-কর্মী সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছে। এটি প্রমাণ করে, সম্মেলনভিত্তিক নেতৃত্ব নির্বাচন সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করেছে।

    আমাদের লক্ষ্য, তৃণমূল থেকে নতুন নেতৃত্ব তৈরি করে বিএনপিকে আগামী আন্দোলন-সংগ্রামে আরও ঐক্যবদ্ধ,গতিশীল ও সক্ষম করা। পৌর বিএনপি'র নেতৃবৃন্দকে আমি বিশেষভাবে বলছি, জেলা সদর হিসেবে পৌর বিএনপি'র শক্তিশালী সংগঠন যেন কোনভাবেই হিংসা-বৈরিতার কারণে ক্ষতিগ্রস্ত না হয়। 

    মৌলভীবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবে, তবে তা হবে ইতিবাচক প্রতিযোগিতা—প্রতিহিংসার নয়। সুস্থ প্রতিযোগিতা সংগঠনকে শক্তিশালী করে, আর প্রতিহিংসা দুর্বল করে। আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যের পথে এগিয়ে যাব এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকব।”

    সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মনোয়ার আহমেদ রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আনিসুজ্জামান বায়েস, মাহবুব ইজদানি ইমরান, সালাম আহমদ জিতু,রেজা করিম,নাসির আহমদ প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন