বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • “বয়স শুধু সংখ্যা, নির্লজ্জত্ব একই”—স্বস্তিকার বক্তব্য

    “বয়স শুধু সংখ্যা, নির্লজ্জত্ব একই”—স্বস্তিকার বক্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করলেই ট্রোলের শিকার হন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কখনও তাকে বলা হয় ‘বুড়ি’, কখনও ‘নির্লজ্জ’, আবার কেউ কটাক্ষ করে ‘জোকার’ বলেও। তবে এসব ট্রোলিংয়ে তিনি দমে যাননি। বরং একবার আবার সাহসী ছবি পোস্ট করে জানালেন, “আমি ৪৪, তবু হট।”

    স্বস্তিকা সম্প্রতি ওজন ঝরিয়ে ফিরেছেন তার ছিপছিপে, আকর্ষণীয় অবতারে। নিজের একগুচ্ছ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী নিজ ছন্দেই লিখেছেন, বয়স বাড়লে লজ্জা পাওয়া উচিত— এমন মানসিকতার বিরুদ্ধে সরাসরি লড়াই চালাচ্ছেন। 

    তার সোজাসাপ্টা বক্তব্য, ‘যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে। ওইভাবেই ঘাটে যাবে। মরার সময়ও বুক নিয়ে কচকচানি করা পাবলিকের জন্য লজ্জা পেতে যাব নাকি? মহা ঝামেলা।’

    সম্প্রতি একটি ভিডিওতে তাকে “জোকার” বলে কটাক্ষ করেছিলেন এক নেটিজেন। জবাবে অভিনেত্রী বলেছেন— ‘আমি আর এদের ট্রল বলে সম্মান দিই না। এরা আমার খোরাক, আমার স্ট্রেসবাস্টার। আমিই ওদের কাছ থেকে এন্টারটেইনমেন্ট পাই। এরকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না। মানুষ আমাদের এন্টারটেনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।’

    তবে শুধু ট্রলদের নিয়ে নয়, নিজের ফিটনেস জার্নিও শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, গোলগাল মুখ কমানোর জন্য চলছে কঠোর ডায়েট আর শরীরচর্চা। শনিবার সকালের জুস মেনুও তিনি লিখে দিলেন— অরেঞ্জ, মৌরি-মিছরির জল, কেল আর হিমালয় থেকে আনা জড়িবুটির রস।

    তবে পোস্টের আসল চমক ছিল শেষে। স্বস্তিকা লিখেছেন, ফেসবুকের পুলিশ কাকু-কাকিমারা জুসে কনসেন্ট্রেট করবেন না, তারা ফোকাস করবেন শুধু ফেস আর বুকের দিকে। তাই বলছি, বক্ষবিভাজিকার হেটাররা প্রস্তুত থাকুন, আমি আজ পুরো মুডে আছি।

    অভিনেত্রীর পোস্ট প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় মিলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ নতুন করে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন। তবে একথা নিশ্চিত, হেটারদের মুখে জবাব দিয়ে আবারও প্রমাণ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়— তিনি সোশ্যাল মিডিয়ার কন্ট্রোভার্সি ‘কুইন’।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন