বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বিদেশ মাতানো সিনেমা ‘সাবা’ শিগগিরই বাংলাদেশের পর্দায়

    বিদেশ মাতানো সিনেমা ‘সাবা’ শিগগিরই বাংলাদেশের পর্দায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসব মাতিয়ে অবশেষে দেশের প্রেক্ষাগৃহে আসছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। এই সুখবর নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী। তিনি জানান, খুব শিগগিরই সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে।

    সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। তিনি জানান, ‌‘‘সাবা’ এখন পুরোপুরি মুক্তির জন্য প্রস্তুত। সেপ্টেম্বরের শেষদিকে কিংবা অক্টোবরের শুরুতে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’

    ‘সাবা’ সিনেমায় উঠে এসেছে শহরের এক মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী গল্প। কেন্দ্রীয় চরিত্র সাবা, যার বাবা মারা গেছেন আর মা শিরিন সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায়। হুইলচেয়ারে বন্দি শিরিনের একমাত্র ভরসা তার মেয়ে সাবা। সংসারের দায়িত্ব ও মায়ের সেবায় ব্যস্ত সাবা নিজের ক্যারিয়ার গুছিয়ে তুলতে পারেনি।

    অর্থকষ্টে জর্জরিত এই মেয়েটি চেষ্টা করে যাচ্ছিল মাকে সুস্থ করার। কিন্তু হঠাৎ একদিন শিরিনের হার্ট অ্যাটাক হয়। চিকিৎসক জানান, জরুরি অপারেশন প্রয়োজন। তখন দিশেহারা সাবার কাঁধে ভেঙে পড়ে আকাশ।

    গত বছর সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ‘সাবা’র। এরপর এটি প্রদর্শিত হয়েছে বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ অন্তত এক ডজন আন্তর্জাতিক উৎসবে।

    মেহজাবীনের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচীসহ আরও অনেকে।

    দর্শকদের কাছে মেহজাবীনের এই নতুন সিনেমা কতটা প্রশংসিত হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন