বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বিদ্যুৎ এর সরঞ্জাম চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

    বিদ্যুৎ এর সরঞ্জাম চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন যাবৎ একটি চক্র বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরি করে বিক্রি করে আসছিল।

    গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একদল চৌকস পুলিশ সদস্য নিয়ে শনিবার দিবাগত মধ্য রাত ২.৩০ মিনিটের সময় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব উত্তরপাড়া গ্রামের সমেজের বাড়ির সামনের খেয়া ঘাট এলাকা থেকে চোর চক্রের ২ সদস্যকে মালামাল সহ হাতেনাতে গ্রেফতার করেছে। 

    গ্রেফতারের আগ মুহূর্তে বিদ্যুতের সরঞ্জাম চক্রের কয়েকজন মিলে চুরির মালামাল বিক্রির উদ্দেশ্যে নৌকায় তুলতেছিল। 

    এ সময় তাদের কাছে থেকে বিদ্যুৎ এর ট্রান্সফরমারের ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেট জব্দ করে থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।

    গ্রেফতারকৃত দু'জন উপজেলার ভারড়া ইউনিয়নের চান্দর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (২১) এবং একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. সিদ্দিক হোসেন (২১) 

    এ ঘটনায়, নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সম্যান কোঅর্ডিনেটর মো. কামরুল ইসলাম বাদি হয়ে ৩৭৯ ধারায়, নাগরপুর থানায় ৭ সেপ্টেম্বর তারিখে ৬ নং ক্রমিকে একটি মামলা দায়ের করে। 

    গ্রেফতারকৃতদের ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে নাগরপুর থানা পুলিশ। 

    এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ এর সরঞ্জাম চুরির ঘটনা ঘটে আসছিল। আমারা গোপন সংবাদের ভিত্তি দ্রুত ঘটনা স্থলে গিয়ে কয়েকজনকে বিদ্যুৎ এর মালামাল নৌকায় উঠানোর সময় দেখতে পাই। এদের মধ্যে চুরির মালামাল সহ ২জনকে আমরা হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। এর সাথে সম্পৃক্তদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করায়, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন