বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রাশমিকার হিরের আংটি, বাগদানের ইঙ্গিত নাকি মজা মাত্র?

    রাশমিকার হিরের আংটি, বাগদানের ইঙ্গিত নাকি মজা মাত্র?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছে। যদিও দুজনেই এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি, ভক্তদের কৌতূহল কিন্তু কমেনি। সম্প্রতি রাশমিকার নতুন কিছু ছবি ভাইরাল হওয়ার পর জল্পনা আবারও জোরদার হয়েছে।

    ছবিগুলোতে রাশমিকাকে দেখা গেছে সাদা শার্ট ও নীল জিনস পরা এক স্নিগ্ধ লুকে। চোখে রোদচশমা। কিন্তু অনুরাগীদের নজর পড়েছে অন্য জায়গায় নায়িকার অনামিকায় ঝলমল করা হিরের আঙটি। ভক্তদের ধারণা, এটি আসলে তার বাগদানের আঙটি। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে বিজয়ের সঙ্গেই কি গোপনে বাগদান সেরেছেন অভিনেত্রী?

    রাশমিকা ও বিজয়কে বহুবার একসঙ্গে ঘুরতে দেখা গেছে। যদিও তারা কখনো সরাসরি যুগল ছবি ভাগ করেননি, তবে একই জায়গা থেকে তোলা আলাদা আলাদা ছবি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে। অনেকে বলছেন, রাশমিকার মুখে বিজয়ের নাম শুনলেই যে হাসি ঝরে, তাতেই বোঝা যায় তাদের সম্পর্কের গভীরতা। অন্যদিকে বিজয়ও একবার জানিয়েছিলেন, তিনি সম্পর্কে আছেন, তবে কার সঙ্গে তা প্রকাশ করেননি।

    এর আগেও রাশমিকার হলুদ ও গোলাপি শাড়িতে কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা নিয়েও বিয়ের গুঞ্জন উঠেছিল। সেই ছবিগুলোও নাকি বিজয়ের বাড়ি থেকেই তোলা। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা কি সত্যিই বাগদান সেরে ফেলেছেন? নাকি এটি শুধুই কাকতালীয়? ভক্তরা উত্তর খুঁজে না পেলেও তাদের প্রত্যাশা, খুব শিগগিরই প্রিয় তারকাজুটি সুখবর দেবেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন