বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কাদের সিদ্দিকীর বাড়িতে মুখোশধারীদের হামলা-ভাঙচুর

    কাদের সিদ্দিকীর বাড়িতে মুখোশধারীদের হামলা-ভাঙচুর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে মুখোশধারীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের আকুরটাকুর পাড়ায় এ ঘটনা ঘটে।

    হামলাকারীরা এসময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ও বাড়ির জানালা ভাঙচুর করে। ঘটনার সময় কাদের সিদ্দিকী নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

    কাদের সিদ্দিকীর বাড়ির কর্মচারীরা বলেন, শনিবার মধ্যরাতে ১০ থেকে ১৫ জনের মুখোশধারী একটি দল হেলমেট পরা অবস্থায় বাড়ির সামনে আসে। বাড়ির মূল ফটক বন্ধ থাকায় বেশ কয়েকজন মই দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল। প্রথমে তারা বাড়ির জেনারেটরের ভেতর থেকে অকটেন তেল বের করে এবং তারা সঙ্গে কিছু তেলও নিয়ে এসেছিল। পরে কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ভাঙচুর করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে মই দিয়ে তারা বাড়ির বাইরে বের হয়ে যায়। পরে তারা বাইরে থেকে বাড়িতে ইট নিক্ষেপ করে। এতে বাড়ির জানালা ভেঙে যায়।

    গাড়িচালক মো. লিটন বলেন, গেট বন্ধ থাকায় ৩ জন মুখোশধারী মই দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে। তারা পেট্রোল ব্যবহার করে গাড়িগুলো পুড়িয়ে দিতে চেয়েছিল। বাইরে যারা ছিল তারা প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করে।

    টাঙ্গাইল সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

    এ ঘটনায় দুপুর ১২টায় নিজ বাসভবনে বঙ্গবীর কাদের সিদ্দিকী সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন