বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বড়লেখায় ৩ গরু চোরসহ ২টি গরু উদ্ধার

    বড়লেখায় ৩ গরু চোরসহ ২টি গরু উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ২টি গরু উদ্ধারসহ গরু চুরির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    জানা যায়, গত ৩১শে আগস্ট বড়লেখার দক্ষিণভাগ গ্রামের ইয়াকুব আলীর গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২টি গরু অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বড়লেখা থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

    শুক্রবার মামলার তদন্তে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রতন কুমার হালদার,এসআই দেবল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় প্রথমে বড়লেখা উপজেলার দোহালিয়া গ্রামের মিলন আহমদকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।

    পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে অনুযায়ী পুলিশ জুড়ি উপজেলার বেলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে শহিদ মিয়া (৬০) ও হানিফ মিয়া (৫৫)'কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি কালো ও একটি লাল রঙের গরু উদ্ধার করা হয়েছে। 

    এ বিষয়ে বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, "গরু চুরি ঘটনায় জড়িতদের আমরা সনাক্ত ও ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন