বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সালমান শাহ’র প্রতি শ্রদ্ধা জানালেন শাকিব খান

    সালমান শাহ’র প্রতি শ্রদ্ধা জানালেন শাকিব খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাত্র ২৪ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের জীবন প্রান হারায়। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) তার ২৯তম মৃত্যুবার্ষিকী; তাই দেশের সিনেমাপ্রেমী এবং ভক্তরা আবারও তাকে স্মরণ করছেন।

    তবে শুধু সালমান শাহ’র ভক্তরাই নয়, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানও তাকে আজ শ্রদ্ধা ভরে স্মরণ করলেন। শনিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এর একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে দেখা যায় সালমান শাহের তিনটি কোলাজ ছবি। তাতে লেখা আছে, ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ’। সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেন শাকিব খান।

    পোস্ট করে সালমান শাহ’র উদ্দেশে শাকিব খান লেখেন, ‘যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।’

    শাকিবের এই পোস্ট দেখে সালমান শাহ ও শাকিব খান- দুজনের প্রতিই ভালোবাসা প্রকাশ করেন তাদের ভক্তরা। একজন লিখেছেন, ‘প্রতিটা ভক্তের হৃদয় জুড়ে থাকবে সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ।’

    উল্লেখ্য, সালমান শাহকে হারিয়ে এক অপূরণীয় ক্ষতির শিকার হয় ঢাকাই চলচ্চিত্র। তবে সালমানের মৃত্যু নিয়ে ভক্তমনে ছিল শুরু থেকেই ধোঁয়াশা। কেউ মনে করতেন আত্মহত্যা করেছেন নায়ক- আবার কারও মতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যদিও এখনও খোলেনি সেই রহস্যজট।

    তবে সালমানের স্টাইল এখনও ভক্তদের মনে গাঁথা। মাথায় ব্যান্ডেনা, চোখে সানগ্লাস, বাইক, কালো ঘন চুল আর মায়াবী হাসি- অল্প সময়ে তার সরলতা ও তারুণ্যময় উপস্থিতিই সালমানকে বানিয়েছে অমর নায়ক।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন