বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • অনির্বাণের ব্যান্ডের রাজনৈতিক ব্যঙ্গে রুদ্রনীলের প্রতিক্রিয়া

    অনির্বাণের ব্যান্ডের রাজনৈতিক ব্যঙ্গে রুদ্রনীলের প্রতিক্রিয়া
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টলিউডের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড হুলিগানিজমের নতুন গান সামাজিক মাধ্যমে তোলপাড় তৈরি করেছে। গানটিতে ‘নরেন্দ্র মোদির পেনশন-টেনশন’, ‘হিন্দু রাষ্ট্র’, ‘আচ্ছে দিন’ থেকে শুরু করে সরাসরি বঙ্গ রাজনীতির ‘তিন ঘোষ’-এর ব্যঙ্গাত্মক মন্তব্য ফুটে উঠেছে। এই রাজনৈতিক ব্যঙ্গের ক্যামেরাবন্দি মুহূর্তগুলো এখন নেটপাড়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং দর্শকদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।

    গান ঘিরে বিতর্ক যেমন জমেছে, তেমনি এসেছে প্রশংসাও। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বামনেতা শতরূপ ঘোষ খোলাখুলিই অনির্বাণের গানের ভূয়সী প্রশংসা করেছেন। তবে অন্যদিকে, ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ! তিনি বিজেপি নেতাও বটে। তাঁর অভিযোগ, অনির্বাণ ভট্টাচার্য মঞ্চে দাঁড়িয়ে সনাতন ধর্মকে অপমান করেছেন।

    রুদ্রনীল একটি দীর্ঘ পোস্টে অনির্বাণকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘বন্ধুবর অনির্বাণ ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই অসচেতন, জ্ঞানহীন বক্তব্যের। আপনি মঞ্চে বললেন, ‘সনাতন এসে গেছে? আর সনাতনী? সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি। আসেনি তো এখনও? সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে, সবাই এগিয়ে যায়, আমরা পিছিয়ে যাব!’ ভাই, অনির্বাণ পৃথিবীর চূড়ান্ত মুর্খ ব্যক্তিও জানেন, সনাতন ধর্ম পৃথিবীর আদিতম ধর্ম বা জীবনচর্যা। তারপর বাকি ধর্মগুলোর জন্ম। আর আপনি বললেন, ‘সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে!’ আপনি সজ্ঞানে বললেন এই কথা?’

    এখানেই থামেননি তিনি। আরও যোগ করেছেন, ‘অন্য কোনো ধর্ম সম্পর্কে এ ধরনের উক্তি করলে তারা এতক্ষণে আপনাকে কোন স্থানে রাখতেন নিশ্চয়ই জানেন! সবাই জানে, আপনার কাজ কেড়ে নেওয়া হয়েছে, তাই গান গেয়ে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে। দুর্ভাগ্যজনক! কিন্তু যে ‘হুলিগানরা’ আপনার পেটের ভাত কাড়ল, তা নিয়ে বা আরজিকর ডাক্তার-হত্যা নিয়ে বা শিক্ষক পেটানো বা শিক্ষা-দুর্নীতি নিয়ে আপনার মুখে কুলুপ!’

    রুদ্রনীলের এমন কড়া প্রতিক্রিয়ার পর নেটিজেনদের একাংশ আবার খোঁচা দিতে ছাড়েননি, ‘মঞ্চে তিন ঘোষের নামে আপনার নাম নেননি বলে গোঁসা হয়েছেন নাকি?’ যদিও অনির্বাণ ভট্টাচার্য আপাতত চুপ রয়েছেন এই বিতর্কে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন