বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • আশুলিয়ায় হেরোইনসহ আটক ৩

    আশুলিয়ায় হেরোইনসহ আটক ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। আজ শুক্রবার (৫ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার নবীনগর এলাকার সেনা অডিটোরিয়ামের সামনে থেকে তাদের আটক করা হয়।

    আটকৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার গোয়ালন্দ গ্রামের অনিল সরকারের ছেলে শ্রী রঞ্জিত (৩০), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দামকুড়া গ্রামের মৃত বাচ্চুর মেয়ে মোছা. বেবী (৩৩) ও একই গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে মো. মামুনুর রশিদ (৪৫)।  

    আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, এসআই মো. মাহমুদুল হাসান ও এএসআই মো. আসাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে তিন মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন