বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রেখা-ইমরান খানের প্রেম গুঞ্জন ৪ দশক পরে ভাইরাল

    রেখা-ইমরান খানের প্রেম গুঞ্জন ৪ দশক পরে ভাইরাল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের চিরসবুজ নায়িকা রেখা তাঁর রহস্যময় ব্যক্তিত্ব এবং দীর্ঘ অভিনয় জীবনকে ঘিরে সর্বদা সবার নজর কাড়েছেন। বছরের পর বছর ধরে তাকে নিয়ে নানা গুঞ্জন ও কাহিনি উত্থাপিত হয়েছে। সম্প্রতি সেই গল্পগুলোর মধ্যে একটি কাহিনি ৪০ বছর পর আবার সমালোচনার আলোচনায় এসেছে—পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গে রেখার কথিত প্রেম বিষয়ক গুঞ্জন। বিষয়টি নিয়ে বিস্তারিত খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    বলিউডের চিরসবুজ নায়িকা রেখা সবসময়ই রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। অভিনয় জগতের দীর্ঘ ক্যারিয়ারে তাকে ঘিরে অসংখ্য গুঞ্জন ও গল্প জন্ম নিয়েছে। আর সেসবের মধ্যে একটি কাহিনি ৪০ বছর পর আবার আলোচনায় এসেছে— পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পরবর্তীতে রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গে তার কথিত প্রেমের বিষয়টি। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। 

    ১৯৮৫ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছিল দুজনের ঘনিষ্ঠতার কথা। পরবর্তী সময়ে সেই প্রতিবেদন আবারও ভাইরাল হলে গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়ে। প্রতিবেদনটিতে বলা হয়, ১৯৮০-এর দশকে রেখা ও ইমরানকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। সেখানে দাবি করা হয়, ইমরান খান কয়েক সপ্তাহ মুম্বাইয়ে রেখার সঙ্গে সময় কাটিয়েছিলেন। প্রায়ই তাদের সমুদ্র সৈকতে একসঙ্গে দেখা যেত।

    তাদের ঘন ঘন একসঙ্গে উপস্থিত হওয়া থেকেই গুঞ্জন ছড়ায় যে সম্পর্কটি কেবল বন্ধুত্বের সীমায় নেই, বরং হয়তো বিয়ে পর্যন্ত গড়াতে পারে। অনেকে তাদের রসায়ন লক্ষ্য করে মনে করেছিলেন, প্রেম সত্যিই ফুটে উঠছে। প্রতিবেদনে বলা হয়, যারা রেখা ও ইমরানকে সৈকতে একসঙ্গে দেখেছেন, তারা তাদের ঘনিষ্ঠতা দেখে নিশ্চিত হয়েছিলেন অভিনেত্রী ও ক্রিকেট তারকা গভীরভাবে একে অপরকে ভালোবাসেন।

    প্রতিবেদনে আরও দাবি করা হয়, রেখার মা পুষ্পাবল্লী নাকি ইমরান খানের পাড় ভক্ত ছিলেন এবং মেয়ের সঙ্গে বিয়েতেও আগ্রহ দেখিয়েছিলেন। এমনকি দিল্লিতে এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন মেয়ের ভাগ্য যাচাই করতে। যদিও সেই জ্যোতিষী কী বলেছিলেন তা জানা যায়নি। তবে বলা হয়েছিল, রেখার মা নাকি বিশ্বাস করতেন, ইমরান তাদের পরিবারে উপযুক্ত সদস্য হতে পারেন।

    এ নিয়ে পত্রপত্রিকায় প্রতিবেদন ছাপানো হলেও শেষ অবধি রেখাকে বিয়ে করেননি ইমরান। দুজনই নিজ নিজ জীবনের পথে এগিয়ে যান। তবুও বলিউডের ইতিহাসে রেখা–ইমরান খান অধ্যায় রয়ে গেছে অর্ধেক গুঞ্জন, অর্ধেক রহস্য হয়ে। এ সম্পর্কের গুঞ্জন নিয়ে কোনোদিন কোনো মন্তব্য করেননি রেখা।    

    তবে গুঞ্জনের বিষয়ে সংবাদমাধ্যমে ইমরান খান জানিয়েছিলেন, নায়িকাদের সঙ্গ অল্প সময়ের এনজয় ভাল লাগে। আমি তার (রেখা) সঙ্গে কিছু সময় কাটিয়ে এখন সামনের দিকেই এগিয়ে যেতে চাই। আমি কখনও ভাবতেও পারি না কোনও সিনেমার নায়িকাকে বিয়ে করব।

    এরপর শেষ পর্যন্ত দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে নিয়ে করেন রেখা। ১৯৯০ সালের ২ অক্টোবর আত্মহত্যা করেন মুকেশ। সে সময় অভিনেত্রী ছিলেন লন্ডনে। স্বামীর মৃত্যুর পর থেকেই রেখার জীবন ঝড়ের মুখে পড়ে। ধীরে ধীরে সেই ঝড় কেটে উঠলেও পরে আর বিয়েই করেননি রেখা।

    এদিকে ইমরানের মা বিদেশি বউ চাননি, তবে শেষ পর্যন্ত ১৯৯৫ সালে ইমরান প্রথম বিয়ে করেন এক বিদেশিকেই, ব্রিটিশ ধনকুবের ও মিডিয়া পার্সোনালিটি জেমিমা গোল্ডস্মিথ। এই দম্পতির দুই সন্তান, সুলাইমান ও কাশিম। ৯ বছর টিকেছিল সেই বিয়ে, ইমরান-জেমিমার বিচ্ছেদ হয়ে যায় ২০০৪ সালে।

    ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে জড়ানো ইমরান দ্বিতীয়বার বিয়ে করেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক-লেখক রেহাম খানকে। তবে সেই সংসারের স্থায়িত্ব ছিল এক বছরেরও কম। ২০১৫ সালের জানুয়ারিতে বিয়ের পর অক্টোবরেই দুজন আলাদা হয়ে যান।

    ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইমরান তৃতীয়বারের মতো বিয়ে করেন পাকিস্তানের আধ্যাত্মিক উপদেষ্টা ও সুফি গুরু বুশরা বিবিকে। গুঞ্জন আছে, বুশরা বিবি নাকি স্বপ্নে দেখেছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ইমরানের একমাত্র উপায় হলো তাকে বিয়ে করা।

    ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠতা পায় ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ। ওই বছর ১৮ আগস্ট পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান। অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ২০২২ সালে। ইমরানের গদিহারা হওয়ার পর তার ব্যক্তিগত প্রেম, বিচ্ছেদের সব গল্পই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন