বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • লুই ভুইতো পুরস্কারে দীপিকা, ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে

    লুই ভুইতো পুরস্কারে দীপিকা, ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন ইতিহাস সৃষ্টি করলেন লিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্যারিসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ লুই ভুইতো পুরস্কার ২০২৫-এ তিনি প্রথম ভারতীয় হিসেবে জুরি সদস্যের আসনে স্থান পেলেন। লাল গালিচায় তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে, আর স্বামী রণবীর সিং আবারও প্রমাণ করেছেন কেন তিনি স্ত্রীর সবচেয়ে বড় সমর্থক।

    ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, দীপিকা এ দিন হাজির হন একেবারে প্যারিসিয়ান লুকে। হলুদ ও বাদামি প্রিন্টের সিল্ক শার্টের সঙ্গে গ্ল্যামারাস সোনালি মিনি স্কার্ট, যার নিচে ঝুলছিল লম্বা ফ্রিঞ্জ ডিটেইল। সোনালি কানের দুল, কালো হ্যান্ডব্যাগ আর হাই হিলের সঙ্গে মানানসই খোপায় বাঁধা চুল ও ন্যাচারাল মেকআপে দীপিকা যেন নিখুঁত ফ্যাশন আইকন। 

    নতুন আলোচনায় দীপিকা, নেটদুনিয়ায় ছবি ভাইরাল   

    ইভেন্ট শেষে দীপিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, সকল বিজয়ীকে অভিনন্দন। আমি অপেক্ষা করতে পারছি না আপনাদের জাদু বিশ্ব দেখবে। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। আর সেই পোস্টেই অভিনেত্রীর স্বামী বলিউড অভিনেতা রণবীর মজা করে কমেন্ট করেন হট মামা সঙ্গে ফায়ার ইমোজি। 

    প্রসঙ্গত, দীপিকা ও রণবীরের কন্যা দুয়া পাড়ুকোন আগামী ৮ সেপ্টেম্বর এক বছরে পা দেবে। দম্পতির প্রেমকাহিনি শুরু হয়েছিল সঞ্জয়লীলা বানশালীর গোলিয়োঁ কি রাসলীলা: রাম-লীলা সিনেমার সেটে। পরে বাজিরাও মস্তানি–তে আবারও জুটি বাঁধেন। ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন তারা।

    সম্প্রতি মুক্তি পাওয়া ‘সিংহম অ্যাগেইন’–এ রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দীপিকা। শুটিং চলাকালীন সময়ে তিনি সন্তানসম্ভবা ছিলেন, যা রণবীর নিজেই জানান। অন্যদিকে সামনে সামনে দীপিকাকে দেখা যাবে আতলির পরিচালনায় অ্যালু অর্জুন ও ম্রুনাল ঠাকুরের সঙ্গে নতুন প্যান–ইন্ডিয়া অ্যাকশন থ্রিলার সিনেমায়। অন্যদিকে রণবীরের হাতে রয়েছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ফিল্ম ধুরন্ধর, যা ডিসেম্বরের ৬ তারিখ মুক্তি পাবে। এরপর তাকে দেখা যাবে ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ‘ডন থ্রি’ সিনেমায়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন