বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ৫০ নং ওয়ার্ডে মানববন্ধনে স্লোগান

    নাগরিক সুবিধা আগে দাও, হোল্ডিং কর পরে নাও

    নাগরিক সুবিধা আগে দাও, হোল্ডিং কর পরে নাও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫০ নং ওয়ার্ডের বাসিন্দারা অযৌক্তিক হোল্ডিং কর বন্ধের দাবিতে বুধবার (৩ সেপ্টেম্বর) মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন।

    সকাল ১০টায় উত্তরা ৬ নং সেক্টরে অবস্থিত উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় সংলগ্ন এলাকায় প্রায় ২ হাজার বাড়ি ও ফ্ল্যাট মালিক এই মানববন্ধনে অংশ নেন।

    মানববন্ধন পরিচালনা করেন ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের আহ্বায়ক শামসুল হক সরকার ও সদস্য সচিব সৈয়দ আহমেদ হেলাল। ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে নাগরিকরা ব্যানার নিয়ে অংশ নেন।

    মানববন্ধনে নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মো. আব্দুল সালাম সরকার বলেন, “আমাদের উপর ২০১৮ সাল থেকে যে হোল্ডিং কর ধার্য করা হয়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা কোনো সুবিধা বা নাগরিক সেবা পাইনি। অন্যায়ভাবে চাপানো কর প্রত্যাখ্যান করছি। আজ আমরা আমাদের দাবি সম্বলিত স্বারকলিপি জমা দেব। দাবি মানা না হলে আরও শক্ত আন্দোলন হবে।”

    মানববন্ধনে অংশগ্রহণকারী নাগরিকরা বিভিন্ন স্লোগান দেন, যেমন – “সুবিধা আগে দাও, হোল্ডিং কর পরে নাও”, “উন্নয়ন ছাড়া ৭ বছরের হোল্ডিং কর বাতিল করতে হবে”, “হোল্ডিং করের নামে সিটি কর্পোরেশনের অত্যাচার বন্ধ করতে হবে।”

    এর আগে ২০২৫ সাল থেকে হোল্ডিং কর পরিশোধের ইচ্ছা প্রকাশ করেও ৫০ নং ওয়ার্ড উন্নয়ন পরিষদের একটি প্রতিনিধি দল ডিএনসিসি কর্তৃপক্ষের নিকট স্বারকলিপি জমা দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন