বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বিলুপ্তপ্রায় বাংলার ফল ‘টকরই’ আবারও দেখা মিলল শ্রীমঙ্গলে

    বিলুপ্তপ্রায় বাংলার ফল ‘টকরই’ আবারও দেখা মিলল শ্রীমঙ্গলে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলার প্রকৃতি একসময় নানা উপকারী বৃক্ষশোভায় সমৃদ্ধ ছিল। কালের বিবর্তনে আধুনিকায়নের ছোঁয়ায় প্রকৃতির অনেক সৌন্দর্য ও ফল উদ্ভিদ উপেক্ষিত হয়ে গেছে। এর মধ্যে অন্যতম হলো বিলুপ্তপ্রায় ফল টকরই, যা বর্ষা মৌসুমে পাওয়া যায় এবং বাংলার মাটির সঙ্গে গভীরভাবে জড়িত।

    সম্প্রতি চায়ের শহর শ্রীমঙ্গলে হঠাৎ করেই এই ফলটি দেখা মিলেছে। এক ফল-ব্যবসায়ী দেশি ‘পরশা’ হিসেবে টকরই সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মেলে ধরেন। ফল ক্রেতা তনু জানান, বহু বছর পর এই ফলটি দেখেছেন, এবং এর সঙ্গে তার শৈশবস্মৃতি জড়িত।

    টকরই খাওয়ার প্রক্রিয়াও বিশেষ। ফলটি হাতে নিয়ে হালকা চাপ দিয়ে নরম করতে হয়, তারপর ছোট বিচি ফেলে পুরোটা খেতে হয়। স্থানীয়ভাবে এটিকে টেপা ফল বলা হয়। স্বাদে এটি টকমিষ্টি এবং খুবই উপভোগ্য।

    ফল ব্যবসায় অসীম বলেন, এই ফলটি এখন আগের মতো পাওয়া যায় না। হঠাৎ করে পেয়েছি এক গৃহস্তের কাছে। পাঁচ/ছয় কেজি কিনে এনেছি। কেজি প্রতি সাড়ে ৩শ থেকে ৪শ টাকায় বিক্রি করছি।

    ফল ক্রেতা তনু জানান, বহু বছর পর এই ফলটি আজ দেখলাম। ছোটবেলায় এই ফলটি খেয়েছিলাম। এর সাথে আমার শৈশবস্মৃতি জড়িত। যতদূর মনে পড়ে, গাছে উঠে ফলগুলো পেরে খেতে কী যে ভালো লাগলো। এখন তো এই টকরই ফল দেখাই যায় না।

    ফলটি খাবার পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ফলটিকে হাতে নিয়ে জোরে জোরে একটু ধলতে হবে। তাতে ফলটি বেশ নরম হয়ে যায়। তারপর ছোট ছোট বিচিগুলো ফেলে পুরোটা খেতে হয়। টিপিয়ে খাওয়ার জন্য কেউ কেউ একে টেপা ফল বলে। এটি টকমিষ্টি স্বাদের ফল।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন এই ফল সম্পর্কে বলেন, টকরই ছাড়াও এই ফলের আরেকটি বাংলা নাম লুকলুকি। এর ইংরেজি নাম Indian Plum বা Coffee Plum। এটি একটি অপ্রচলিত ফল। এটি একটি স্থানীয় ফল যা বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দক্ষিণ এশীয় অঞ্চলে ব্যাপকভাবে পাওয় যায়।

    ফলটির উপকারিতা সম্পর্কে এই কৃষি কর্মকর্তা বলেন, কফি প্লাম ওষুধিগুণসম্পন্ন এবং বিভিন্ন রোগের নিরাময়ে ব্যবহৃত একটি বিশেষ ফল। এটি ফল হজমশক্তি ও লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ডায়রিয়া সারাতে এবং মুখের রুচি বৃদ্ধিতে দারুণ সহায়ক। এ ফলটিতে ভিটামিন-সি, ভিটামিন-এ, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে–যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।

    এই ফলটি ধমনীর স্বাস্থ্য উন্নত করার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এর পাতা ব্রঙ্কাইটিস রোগের জন্য এবং গাছের শিকড় দাঁতের ব্যথা নিরাময়ে উপকারী বলে জানা যায়। এ ছাড়া ফলটি তাজা খাওয়া ছাড়াও জ্যাম, চাটনি বা শরবত তৈরি করে খাওয়া যায়।

    ফলটির গবেষণা এবং চাষাবাদ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ‘বারি লুকলুকি-১’ নামে একটি জাত উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এটির চাষ অত্যন্ত সহজ এবং অল্প পরিসরেও যেমন ছাদ বাগান বা টবে করা সম্ভব। কারণ গাছ খুব বেশি যত্নের প্রয়োজন ছাড়াই বাড়ে।

    টকরই বা লুকলুকি ফলের গাছ পাহাড় ও টিলায় ভালো জন্মায়। তবে এটি বসতবাড়িতে এবং ছাদ বাগানেও চাষ করা যায়। লুকলুকি গাছের জন্য খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। এটি বছরে একবার ফলন দেয়।

    টকরই বা লুকলুকি বাংলাদেশের সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান অঞ্চলে দেখা যায়। তবে আগের মতো প্রাকৃতিক পরিবেশে এই ফলের গাছগুলো নেই বলে জানান উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন