বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জনতার মিছিল

    সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জনতার মিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিশাল জনতার মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে লোকে লোকরন্য হয়ে একটি বিশাল জনতার মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

     সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ  সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-( সদর ও বিশ^ম্ভরপুর) আসনে ধানের শীষের মনোানয়ন প্রত্যাশী অ্যাড. নুরুল ইসলাম নুরুল। 

    সভায় আরো বক্তব্যে রাখেন,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, পৌরসভা বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম,যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তফাজ্জুল হোসেন মমিনুল হক কালারচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,সদস্য সচিব জাহাঙ্গীর আলম,মোঃ শাহজাহান মিয়া,সুহেল মিয়া,আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি,যুবদল,মহিলা দল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা। 

    নেতৃবৃন্দরা বলেন,এই সুনামগঞ্জ-৪ আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিকল্প কোন প্রার্থী হতে পারেনা। তৃণমূলের জনতার নেতা হিসেবে এড. নুরুল ইসলাম নুরুলের কোন তুলনা চলে না। কাজেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের প্রার্থী করতে দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,দলের ভারপ্রাপ্ত চেয়ারসম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন