বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • মানিকগঞ্জে গাঁজাসহ বিএনপি নেতা আটক

    মানিকগঞ্জে গাঁজাসহ বিএনপি নেতা আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জ সদর উপজেলায় গাঁজাসহ মো. সোহাগ শিকদার (৩৫) নামে এক বিএনপি নেতাকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

    মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল।

    এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগ শিকদারের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মোবাইল কোর্টে সোপর্দ করা হয়।

     দণ্ডপ্রাপ্ত সোহাগ শিকদার মানিকগঞ্জ সদর উপজেলার বুরুন্ডী গ্রামের মৃত তাইজুদ্দিন শিকদারের ছেলে। তিনি হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং স্থানীয় বরুন্ডী প্রগতি সংঘের সভাপতি।

    সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল জানান, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

    এ বিষয়ে হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মিয়া বলেন, ব্যক্তির দায় দল নেবে না। বিষয়টি জানার পর আমি দফতরে জানিয়েছি। তারা আমাদের দরখাস্ত দিতে বলেছেন। এরপরই তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন