বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

    নরসিংদীতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফের চর এলাকায় ঘুমন্ত অবস্থায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

    আহত মো. হাসান মোল্লা (২৮) পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর পশ্চিমপাড়ার শফিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিউটি শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে ছিলেন হাসান মোল্লা। এ সময় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে স্বজনরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    ঘটনার পর এলাকাবাসী তানিয়া আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

    শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, ঘাতক স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন