বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শ্রীপুরে অবৈধ দোকান উচ্ছেদ, দুই সার্ভেয়ারের উপর হামলা

    শ্রীপুরে অবৈধ দোকান উচ্ছেদ, দুই সার্ভেয়ারের উপর হামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নম্বর সি এন্ড বি বাজার এলাকায়  মহাসড়কের পাশঁ দিয়ে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান করেন সড়ক ও জনপদ অধিদপ্তর। এ সময় দুই সার্ভেয়ারকে গণধোলাই দিয়েছে জনতা।

    সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এই অভিযান শুরু হয়েছে।

    স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযানে বৈষম্য করা হয়েছে। এ সময় অভিযানের কাজে অংশ নেওয়া সার্ভেয়ার রবিউল আলম ও একজন অফিস স্টাফের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে মারধর করে। এতে দুজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দু'জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

    উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে রয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী খন্দকার শরিফুল আলম, বিভিন্ন কর্মকর্তারা, শ্রীপুর থানা, মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীরা।

    অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক চৌধুরী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক জনপথ বিভাগ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে এই ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন